Samsung Galaxy S25 Ultra বাংলাদেশে: দাম, স্পেসিফিকেশন ও ফুল রিভিউ

Samsung Galaxy S25 Ultra একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm SM8750-AB Snapdragon 8 Elite প্রসেসর, যা গেম খেলা থেকে শুরু করে দৈনন্দিন সবকিছুতেই শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। দীর্ঘ সময় ব্যবহার করার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি। পাশাপাশি এই ফোন রয়েছে 200MP রেয়ার ক্যামেরা, তাই খুব সহজেই ফতগ্রাফারদের নজর কাড়ে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনের ডিজাইন খুবই প্রিমিয়াম। ফোনটির পিছনের প্যানেল কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, ফলে ফোনটি দেখতে খুব সুন্দর লাগে এবং হাতে ধরলে প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এছাড়া ফোনটি দীর্ঘদিন ভালোভাবে টিকে থাকতে পারে। ফোনটির পিছনের ক্যামেরা মডিউল আলাদা আলাদা রিং আকারে সাজানো হয়েছে, যা দেখতে খুব পরিষ্কার ও প্রিমিয়াম লাগে।

Samsung-Galaxy-S25-Ultra

ফোনটির চারপাশের ফ্রেম টাইটানিয়াম বা উন্নত মানের আর্মর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, ফলে ফোনটি অনেক বেশি মজবুত এবং সহজে বাঁকা বা ক্ষতিগ্রস্ত হয় না। ফোনটির উচ্চতা 162.8 মিমি এবং প্রস্থ 77.6 মিমি। এর পুরুত্ব 8.2 মিমি এবং ওজন প্রায় 218 গ্রাম হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনের চারপাশের কোণাগুলো হালকা গোলাকার হওয়ায় ধরতে আরাম লাগে, আর ডিসপ্লের চারপাশের বেজেল খুব পাতলা হওয়ায় দেখতে বেশ স্টাইলিশ লাগে এবং ব্যবহারেও স্বাচ্ছন্দ্য পাওয়া যায়।

ফোনটির সামনে ও পিছনে Corning Gorilla Armor 2 প্রটেকশন ব্যবহার করা হয়েছে, যা ফোনকে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে সুরক্ষিত রাখে, ফলে দীর্ঘদিন ভালো অবস্থায় ফোনটি ব্যবহার করা যায় এবং সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়া ফোনটিতে Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে রয়েছে, ফলে ব্যবহার করার সময় চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়।

ফোনটিতে যুক্ত আছে IP68 রেটিং। এই ফিচারটি ফোনকে ধুলোবালি থেকে সুরক্ষা দেয় এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা পাওয়া যায়। প্রিমিয়াম বাজেটের ফোন হিসেবে এটি একটি বড় অসুবিধাজনক। সব মিলিয়ে বলা যায়, Samsung Galaxy S25 Ultra  স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ প্রিমিয়াম ও আকর্ষণীয়। এটি দেখতে যেমন স্টাইলিশ, তেমনি ব্যবহারেও আরামদায়ক এবং যথেষ্ট টেকসই।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া 

Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে, ফলে ভিডিও দেখা, গেম খেলা বা সাধারণ ব্যবহারের সময় খুবই পরিষ্কার ও আকর্ষণীয় রঙ পাওয়া যায়। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা গেম খেলা, ভিডিও দেখা এবং স্ক্রল করার সময় খুব স্মুথ অভিজ্ঞতা দেয়। এর স্ক্রিন টু বডি রেশিও 92.5%, তাই ডিসপ্লের জায়গা বড় পাওয়া যায় এবং ভিডিও দেখা বা গেম খেলা আরও বেশি সুবিধাজনক হয়। 

ফোনটির স্ক্রিন 2600 nits পিক ব্রাইটনেস পর্যন্ত উজ্জ্বল হতে পারে, ফলে বেশি আলো বা বাহিরের রোদে স্ক্রিন খুব পরিষ্কারভাবে দেখা যায়। এই স্ক্রিনে Corning Gorilla Armor 2 প্রটেকশন ব্যবহার করা হয়েছে, যা স্ক্রিনকে স্ক্র্যাচ ও হালকা আঘাত থেকে রক্ষা করে। স্ক্রিনের রেজোলিউশন (1440x3120 পিক্সেল), তাই ছবি, ভিডিও এবং লেখা খুবই পরিষ্কার ও ডিটেইলসহ দেখা যায়।

ক্যামেরা কোয়ালিটি

Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটির পেছনে আধুনিক অ্যাম্বিয়েন্ট আইল্যান্ড ডিজাইনের সঙ্গে রয়েছে আকর্ষণীয় কোয়াড-ক্যামেরা সেটআপ। এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা কম আলোতেও দারুণ ছবি তুলতে সাহায্য করে। এছাড়া কনসার্ট, রাতের আড্ডা কিংবা ডিনারের মুহূর্ত—ফ্ল্যাশ ছাড়াই সহজে উজ্জ্বল, পরিষ্কার ও প্রাণবন্ত রঙের ছবি ধারণ করা সম্ভব হয়।

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। এর সাহায্যে দূরের কোনো দৃশ্য বা বিষয়ও সহজে জুম করে পরিষ্কারভাবে দেখা ও ছবি তোলা যায়। ছবি তোলার সময় মূল বিষয়টি থাকে একদম শার্প, আর পেছনের অংশ নরমভাবে ব্লার হয়ে যায়, ফলে ছবিতে আসে প্রফেশনাল ও স্বাভাবিক লুক।

পাশাপাশি যুক্ত আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, যা বড় পরিসরের দৃশ্য বা ল্যান্ডস্কেপ ছবি তোলার জন্য বেশ উপযোগী। বন্ধুদের গ্রুপ ছবি কিংবা বিস্তৃত কোনো জায়গা সহজেই এক ফ্রেমে ধারণ করা যায়। ছবিতে ডিটেইলস ও স্বাভাবিক রঙ সুন্দরভাবে ফুটে ওঠে, ফলে প্রতিটি ছবি আরও পরিষ্কার ও আকর্ষণীয় হয়।

ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে 8K@24/30fps এবং 4K@30/60/120fps রেজোলিউশনে উচ্চমানের ভিডিও রেকর্ড করা যায়। দিনের আলোতে AI ও HDR10+ প্রযুক্তির কারণে ভিডিওতে রঙ আরও জীবন্ত দেখায় এবং আকাশসহ বিভিন্ন দৃশ্য অনেক বেশি পরিষ্কার ও শার্প লাগে। আর রাতে নাইট ভিডিও মোড ও বড় সেন্সরের সুবিধায় কম আলোতেও উজ্জ্বল ও পরিষ্কার ভিডিও ধারণ করা সম্ভব। এছাড়া হরাইজন লক ও উন্নত স্টেবিলাইজেশন ফিচার থাকায় হাঁটা বা ফোন নড়াচড়ার সময়ও ভিডিও থাকে স্থির ও মসৃণ।

ফোনটির সামনে রয়েছে f/2.2 অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে ছবি তুললে ত্বকের রঙ স্বাভাবিক দেখায়, ব্যাকগ্রাউন্ড পরিষ্কার থাকে এবং ছবির রঙগুলো প্রাণবন্ত ও আকর্ষণীয় লাগে। HDR সাপোর্ট থাকায় আলো ও ছায়ার ভারসাম্য ভালোভাবে বজায় থাকে, ফলে ছবি আরও সুন্দর ও পরিষ্কার আসে। এছাড়া কম আলো বা রাতে f/2.2 অ্যাপারচার কিছুটা ভালো আলো ধরে রাখতে সাহায্য করে। তাই সবসময় একদম নিখুঁত শার্পনেস না পেলেও LED ফ্ল্যাশ ব্যবহার করলে পরিষ্কার ও ভালো মানের সেলফি তোলা সম্ভব। ফ্রন্ট ক্যামেরাটি 1080p@30fps পর্যন্ত ভিডিও ধারণ করতে পারে, যা ভিডিও কল, সোশ্যাল মিডিয়া কনটেন্ট বা ছোট ভিডিও তৈরির জন্য এটি বেশ উপযোগী।

সফটওয়্যার ও পারফরম্যান্স

Samsung Galaxy S25 Ultra ফোনটি One UI 8.5 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়, যা ব্যবহারকারীদের সহজ, দ্রুত ও স্মার্ট অভিজ্ঞতা দেয়। এতে রয়েছে উন্নত প্রাইভেসি কন্ট্রোল, দ্রুত সেটিংস ব্যবহারের সুবিধা, স্মার্ট উইজেট এবং নিজের পছন্দমতো থিম কাস্টমাইজ করার অপশন। ফলে অ্যাপ ব্যবহার, নেভিগেশন এবং একসঙ্গে একাধিক কাজ করা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite Gen প্রসেসর। ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটের ক্লক স্পিড ৩.৫৩ GHz থেকে ৪.৪৭ GHz পর্যন্ত, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। হাই-গ্রাফিক্স গেম খেলা, একসঙ্গে একাধিক কাজ করা কিংবা ভারী অ্যাপ চালানোর জন্য এটি বেশ কার্যকর।

এছাড়া প্রসেসরটি কম শক্তি খরচ করে কাজ করতে পারে, ফলে ব্যাটারি দীর্ঘ সময় ভালো ব্যাকআপ দেয়। সঙ্গে রয়েছে উন্নত Adreno 830 GPU ও স্মার্ট AI ফিচার, যা গেমিং, গ্রাফিক্স এবং দৈনন্দিন ব্যবহারকে আরও দ্রুত ও মসৃণ করে তোলে।

ব্যাটারি লাইফ এবং চার্জার

Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা দেয়। কোম্পানির তথ্য অনুযায়ী, সম্পূর্ণ চার্জে প্রায় ৩১ ঘণ্টা পর্যন্ত অফলাইন ভিডিও দেখা সম্ভব। দৈনন্দিন ব্যবহারে ফোনটি দীর্ঘ সময় ভালো ব্যাকআপ দেয়। গেমিং, ভিডিও দেখা বা সাধারণ কাজ—সব মিলিয়ে একদিনেরও বেশি সময় স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।

ফোনটিতে রয়েছে ৪৫W ফাস্ট চার্জিং সুবিধা, যার মাধ্যমে অল্প সময়েই দ্রুত চার্জ করা যায়। এছাড়া এতে ২৫W ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে, ফলে কেবল ছাড়াই সহজে ফোন চার্জ করা সম্ভব। সব মিলিয়ে শক্তিশালী ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধার কারণে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা যায়। এতে বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমে এবং দৈনন্দিন কাজের জন্য ফোনটি আরও নির্ভরযোগ্য ও আরামদায়ক হয়ে ওঠে।

Samsung Galaxy S25 Ultra আনঅফিশিয়াল দাম

  • ভেরিয়েন্ট ১ - 12GB + 256GB - ১,১৩,০০০ টাকা
  • ভেরিয়েন্ট ২ - 12GB + 512GB - ১,৩০,০০০ টাকা
  • ভেরিয়েন্ট ৩ - 12GB + 1TB - ১,৫০,০০০ টাকা

লেখকের শেষ মতামত

Samsung Galaxy S25 Ultra একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে Snapdragon 8 Elite প্রসেসর এবং  2K Dynamic AMOLED ডিসপ্লে রয়েছে, যা খুব স্মুথ পারফরম্যান্স দেয়। 200MP কোয়াড ক্যামেরা দিয়ে খুব সুন্দর ছবি ও ভিডিও তোলা যায়। 5000mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং ও ভালো ব্যাকআপ আছে। সব মিলিয়ে এটি পারফরম্যান্স, ক্যামেরা ও ডিসপ্লের জন্য একটি দারুণ প্রিমিয়াম ফোন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন